সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবরঃ সন্ধ্যার টিফিনে একটু তেলেভাজা না খেলে যেন আড্ডাটাই অসম্পূর্ণ থাকে। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের সন্ধ্যাবেলায় চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্টিম মটন কাবাব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্টিম মটন কাবাব। মাছের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় স্টিম মটন কাবাব। বাড়ির বড়ো থেকে ছোট, একবার এই স্টিম মটন কাবাব খেলে আর ভুলতে পারবে না। স্টিম মটন কাবাব বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-
আরও পড়ুন কালিয়া খেতে আর ভালো লাগছে না? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মালাইকারি

উপকরণ
খাসির মাংসের কিমা- ৫০০ গ্রাম
পাউরুটি-দু টুকরো
পেঁয়াজবাটা-তিন টেবিল চামচ
আদা বাটা-আধ টেবিল চামচ
কবাব মশলা-এক টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-এক টেবিল চামচ
নুন-পরিমাণ মত
মাখন-প্রয়োজন মত
আরও পড়ুন ব্যবসায় আর্থিক লাভ, মুল্যবান সময় নষ্ট করবেন না! জানুন রাশিফল

প্রণালী
প্রথমে গরম জলে পাউরুটিগুলি ভিজিয়ে নিন। এবার পাউরুটির টুকরোগুলি খাসির কিমার সঙ্গে চটকে নিন। এই মিশ্রণটির মধ্যে মাখন বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঘণ্টা দু’য়েক বাদে মিশ্রণটি থেকে লম্বা কাবাবের আকারে গড়ে নিন। এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাখন মাখিয়ে তাতে কাবাবগুলি ভরে মুড়িয়ে নিন। একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে গেলে মুড়িয়ে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েলটি তাতে দিয়ে ঢেকে দিন। এরপর ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি স্টিম মটন কাবাব। ধনেপাতা বা পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশ করুন স্টিম মটন কাবাব।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি