সময় কলকাতা ডেস্ক,১০ অক্টোবর :ইসরায়েল-হামাস যুদ্ধে অন্তত ৪০ শিশুকে হত্যা করা হয়েছে ।ইসরায়েলে হামাসের হামলায় রক্তের বন্যা বয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের একটি বিবরণে, সন্ত্রাসবাদী গোষ্ঠী কমপক্ষে ৪০ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে । ইসরায়েল-ভিত্তিক গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, গণহারে শিশুদের খুন করতে হাত কাঁপে নি জল্লাদদের। নৃশংসতার ছবি ফুটে উঠেছে, ঘটনা প্রকাশ পেয়েছে, কিন্তু দৃশ্যগুলি কল্পনার বাইরে ছিল।
কিছু সৈন্য জানিয়েছে, যে তারা তাদের মাথা কাটা বাচ্চাদের দেখতে পেয়েছে, কেউ কেউ বলেছে পুরো পরিবারকে তাদের বিছানায় গুলি করে হত্যা করা হয়েছে । সংবাদ মাধ্যমের সূত্রে বলা হয়েছে, প্রায় ৪০ শিশুকে এবং নবজাতককে এখন পর্যন্ত সমাধিস্থ করা হয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামাস বর্বর ‘সারপ্রাইস অ্যাটাক’ শুরু করার পর থেকে কমপক্ষে ৯০০ ইসরায়েলি নিহত এবং ২৬০০ জনেরও বেশি লোক আহত হয়েছিল।আগের দিন, আইডিএফ আন্তর্জাতিক সাংবাদিকদের কেফার আজ্জাতে নিয়ে গিয়েছিল, সীমান্তের কাছে একটি কিবুটজ যেখানে হামাস সন্ত্রাসীদের দ্বারা বিধ্বংসী হামলার সময় প্রায় ৭০ জন বাসিন্দাকে হত্যা করা হয়েছিল, টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। তবুও ৪০টি নিরপরাধ ও নিরীহ শিশুকে হত্যার ঘটনা সব নৃশংসতাকেই ছাড়িয়ে গিয়েছে।
“এটি একটি যুদ্ধ নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি গণহত্যা,” আইডিএফ মেজর জেনারেল ইতাই ভেরুভ বলেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম ভেরুভকে উদ্ধৃত করে বলেছে, ” শিশুদের, তাদের মা এবং তাদের পিতাদের, তাদের শয়নকক্ষে এবং তাদের সুরক্ষিত কক্ষে দেখতে পাচ্ছেন, এবং কীভাবে সন্ত্রাসবাদীরা তাদের হত্যা করেছে — অথচ এটি একটি যুদ্ধক্ষেত্র ছিল না “।
আরও পড়ুন :পুজোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্যান্ডেলের গোডাউনে, পুড়ে ছাই ২০ লক্ষ টাকার সামগ্রী


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক