সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ পুজোর সময় শুধুমাত্র মেকআপ করলেই হবে না। ত্বকের যত্নও তো নিতেই হবে। পুজোর সময় আলাদা করে স্কিন কেয়ার করার সময় কারোরই থাকে না। প্রতিদিনই কম বেশি মেকআপ করাই হয়। এর মধ্যে যদি আপনি ত্বকের একটু যত্ন না নেন, তাহলে পুজোর সময় রূপের জেল্লা আর থাকবে না। এক্ষেত্রে রূপের জেল্লা ফেরাতে ফেসমাস্ক ব্যবহার করুন। ফেসমাস্ক ব্যবহার ত্বকে দারুণ কাজ দেয়। এমনকী ব্রণ, দাগছোপ থেকেও মুক্তি দেয় ফেসমাস্ক। তবে মাস্ক ব্যবহার করার সময় অবশ্যই ভাল করে মুখ পরিষ্কার করে নিন। পুজোর সময় রূপের জেল্লা বাড়ানোর জন্য রইল কিছু মাস্কের সন্ধান-

স্লিপ মাস্ক
এই মাস্কের আরেকটি নাম হল ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। ড্রাই স্কিনে এই মাস্ক দারুণ কাজ করে। ত্বকে আর্দ্রতা ফিরিয়ে দেওয়াই কাজ এই মাস্কের। রাতে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে দেখবেন আপনার ত্বকে জেল্লা ফিরে এসেছে।
আরও পড়ুন রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে জয় পাকিস্তানের
বাবল মাস্ক
এই মাস্কটি মুখে লাগানোর পরেই সাবানের ফেনার মতো ফুলে ফুলে উঠবে। এই মাস্ক ত্বকের রোমকূপে ঢুকে নোংরা বার করে দিতে ব্যাপক সাহায্য করে। ত্বককে পুষ্টিও জোগান দেয় এই মাস্ক। রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মাস্ক। এ ব্যাপারে বেছে নিন চন্দন বা ফ্রেশ ওয়াটার মাস্ক।

শিট মাস্ক
পুজোতে যারা দ্রুত ত্বকে জেল্লা ফেরাতে চান তাঁদের জন্য দারুণ কাজ করে এই মাস্ক। এই মাস্কের মধ্যে মেশানো থাকে সিরাম। যা কিনা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়। এক্ষেত্রে আপনি বেছে নিন শশা বা অ্যাভাকাডো মাস্ক। সব ধরনের ত্বকেই দারুণ কাজ করবে এই মাস্ক।
পিল অফ মাস্ক
যাঁদের ত্বক খুব তৈলাক্ত, তাঁরা ব্যবহার করতে পারেন এই ধরনের মাস্ক। এই মাস্ক অনেকটা জেলির মতে দেখতে। এই মাস্ক মুখে লাগিয়ে পনেরো মিনিট মতো রেখে টেনে তুলে দিন। দেখবেন ত্বক একেবারে চকচকে হয়ে উঠবে। এক্ষেত্রে চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে