Home » শ্যাম্পু করার পরও চুলের তৈলাক্তভাব কাটছে না? জেনে নিন মুক্তির উপায়

শ্যাম্পু করার পরও চুলের তৈলাক্তভাব কাটছে না? জেনে নিন মুক্তির উপায়

  • সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ   সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে।  সেইসঙ্গে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। যার ফলে চুলের তৈলাক্তভাব দেখা দেয়। চুল পড়ার সমস্যাও বাড়তেই থাকে। চুলের তৈলাক্তভাব দূর করতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। পুজোর আগে সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে চুলের তৈলাক্তভাব থেকে যাবে। চুলের তৈলাক্তভাব দূর করতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,প্রোটিন হেয়ার প্যাক,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের প্রয়োজন হয়। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে চুলের তৈলাক্তভাব দূর করবেন-

আরও পড়ুন  বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেসের কামরাগুলিকে সড়াতে গিয়ে ফের লাইনচ্যুত ইঞ্জিন

আমলকীর গুঁড়ো

আমলকী চুলের তৈলাক্তভাব দূর করতে এবং চুল মজবুত করতে খুবই সাহায্য করে। ১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মত জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ৩০ মিনিটের জন্য লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এছাড়াও গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।

অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক 

চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং  ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই  হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের তৈলাক্তভাব দূর হবে।

কারি পাতা 

কারি পাতা চুলের টনিকের জন্যও ভাল কাজ করে। এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্ট রাখতে সহায়তা করে। এক মুঠো কারি পাতা নিন এবং এতে ২-৩ টেবিল চামচ নারকেল তেল দিয়ে প্যানে ফোটান। কিছুক্ষণের জন্য ফুটতে দিন এবং পরে মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এটি মাথায় লাগান। কারি পাতায় ভিটামিন বি-৬ থাকার কারণে এই পাতাগুলি চুলের গোঁড়া শক্তিশালী করতে সহায়তা করে।

গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম 

চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই গ্রিন টি-এর সিরাম যে আপনার চুলের হাল হকিকত বদলে দিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না! এই সিরাম তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি (ঠান্ডা করে নিতে ভুলবেন না), ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।গ্রিন টি-এর মধ্য়ে এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার সিরাম। তারপর তুলোর বল সিরামে ডুবিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগালেই মিলবে সুফল।

About Post Author