Home » ফিল্মি কায়দায় সোনারপুরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চলল গুলি

ফিল্মি কায়দায় সোনারপুরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চলল গুলি

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ উৎসবের মরশুমে সোনারপুরের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। রীতিমতো ফিল্মি কায়দায় দোকানের মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গয়না লুঠপাট করে চম্পট দিল ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বারেন্দ্রপাড়ায়। এই ঘটনাযকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যাবেলায় সোনারপুরের ওই সোনার দোকানে ডাকাতের দল ক্রেতার ছদ্মবেশ ধরেই প্রবেশ করেন। এরপর দোকানে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

দোকানের মালিক সজন পাড়ুইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ডাকাতিতে বাধা দিলে বন্দুক দিয়ে সোনা দোকানের মালিক ও বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ওই সোনা দোকানের মালিক। বন্দুকের হাতল দিয়ে মালিকের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোনার দোকানের লুঠের পর দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এলাকা থেকে চম্পট দেয়। এরপর স্থানীয়রা দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলে শূন্যে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন    মহালয়ার দিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

এ বিষয়ে আভিজাত্য ওই সোনার দোকানের মালিক সজন পাড়ুই জানান, ‘আমার সবকিছু শেষ হয়ে গেল। কিছুই অবশিষ্ট রাখেনি দুষ্কৃতীরা। পুজোর মরশুমের জন্য দোকানে ক্রেতাদের ভিড় ছিল। সেই সময় দুটি বাইকে করে প্রায় চারজন দুষ্কৃতির দোকানে ঢোকে। দুজন দুষ্কৃতী দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকার গয়না ও কয়েক লক্ষ নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বাধা দিলে আমাকে বেধড়ক মারধর করে, এমনকী বন্দুক দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এরপর আমি চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে স্থানীয় বেশ কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসতে দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়।’ ইতিমধ্যেই দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

About Post Author