সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রোদ ঝলমলে। কিন্তু, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। বঙ্গে ধীরে ধীরে কমবে আদ্রতাজনিত অস্বস্তি। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তবে, আগামী ৪৮ ঘণ্টায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২১ অক্টোবর নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও নিম্নচাপের ভ্রূকুটি থাকলেও এর কোনও প্রভাব বাংলার ওপর পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। নবমীর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন ঘরের মাঠে আঙুলের কামাল, আফগানিস্তানকে হারিয়ে ফের শীর্ষে নিউজিল্যান্ড
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অষ্টমী পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন ফুটপাথে হেঁটে যাওয়া তরুণীকে উড়িয়ে দিল কার, আহত আরও ৪, দেখুন ভয়ঙ্কর ভাইরাল হওয়া ভিডিও
পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মুলত মেঘমুক্ত থাকবে। দক্ষিণবঙ্গে নবমী এবং দশমী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। পুজোর মুখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, কর্ণাটক ও তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। হালকা বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা