Home » ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড জানাল, ইজরায়েলের হামলায় বন্দিমৃত্যু হচ্ছে

ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড জানাল, ইজরায়েলের হামলায় বন্দিমৃত্যু হচ্ছে

সময় কলকাতা,১৪ অক্টোবর :   হামাস-ইজরায়েল যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় এক সপ্তাহ আগে হামাসের হাতে বন্দী হওয়া বেশ কয়েকজন নিহত হয়েছে বলে শনিবার জানিয়েছে ইসলামপন্থী গোষ্ঠীটির সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড ।যুদ্ধের অষ্টম দিনে, ইজরায়েলের হামলাতেই ইজরায়েলে থেকে অপহৃত যুদ্ধবন্দিদের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে হামাস সূত্রে খবর। এই সংখ্যা ৯ বলে জানানো হয়েছে। এদের মধ্যে বিদেশীরাও রয়েছে।

আরও পড়ুন ইসরায়েলি টিভি সঞ্চালকের বোন মাপাল অ্যাডামকে মৃত্যুদণ্ডের আদলে হত্যা

ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড বলেছে যে ইসরায়েল থেকে বন্দি করে আনা বন্দিদের ওপরে অজ্ঞাতসারে হামলা চালায় ইজরায়েল। “যেসব স্থানে বন্দিদের রাখা হয়েছিল”  সেখানে হওয়া হামলায় অন্তত পাঁচজন ইসরায়েলি এবং চারজন বিদেশী নিহত হয়েছে। এর চেয়ে কিছু জানায় নি ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড।

আরও পড়ুন অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকায় নিহত ছয়

৮ দিন আগে যারা বন্দি হয়েছিলেন সেই বন্দিদের আনুমানিক সংখ্যা ছিল ১৫০। এই ১৫০ জন বন্দীর মধ্যে সামগ্রিক মৃত্যুর সংখ্যা ২২ এ এসে দাঁড়িয়েছে। ইসরায়েলি, বিদেশী এবং দ্বৈত নাগরিকতার সম্পন্ন সবমিলিয়ে — ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীদের দ্বারা আটক বন্দিদের মধ্যে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে।হামাস এই বন্দিমৃত্যুর দায় চাপিয়েছে ইজরায়েলের বোমারু ও রকেট হানার ওপরে। এদিকে ইজরায়েলের গাজা স্ট্রিপ ছাড়ার ডেডলাইন শেষ হয়ে যাওয়ায় হামাসের ওপরে স্থলভিত্তিক হামলার জন্য তৈরি হচ্ছে ইজরায়েল। হামাসের ডেরায় যেকোনও সময় চরম হামলা হানা হতে পারে বলেই সূত্রের খবর।।

আরও পড়ুন : কোটার পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

About Post Author