সময় কলকাতা ডেস্ক,২০ সেপ্টেম্বর : প্যালেস্টাইনে অবিরাম ইসরায়েলি সামরিক অভিযান চলছেই যা কিনা অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকায় (গাজা স্ট্রিপে) প্যালেস্টাইনের ছয় জনের মৃত্যুর পরে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার বলেছেন, হিংসার গ্রাফ উর্দ্ধগামী যা কিনা এক বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলকে উত্তেজিত করেছে। এবারের ইজরায়েলি হানায় নিহতদের মধ্যে অন্তত তিনজনকে জঙ্গি যোদ্ধা বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন শক্তিশালী ভারতের বার্তা, হরদীপ সিং নিজ্জরের খুনের সম্পর্কে ‘বিপথচালিত’ জাস্টিন ট্রুডো
বুধবার প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক বলেছে, উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হানায় চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে, যখন একটি পৃথক শরণার্থী শিবিরে অভিযানে আরও একজন বাসিন্দা নিহত হয়েছে।গাজা উপত্যকায় অস্থিরতার মধ্যে ইসরায়েলি গুলিতে আরেকজন প্যালেস্টাইনের বাসিন্দা নিহত হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকায় বুধবার নিরবিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের বাসিন্দাদের মৃত্যুর খবর আসছে, যেখানে ইসরায়েলি হানাকে দায়ী করা হয়েছে।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
গত দেড় বছরে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে হিংসা ও উত্তেজনা ওয়েস্টব্যাঙ্কে প্রায় দুই দশকে অসম্ভব মাত্রায় বেড়েছে।ইসরায়েল প্যালেস্টাইনের এলাকায় তার অভিযান জোরদার করেছে এবং পাল্টা হামলাও বাড়ছে। গাজা উপত্যকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। সবমিলিয়ে অবস্থা দিনেদিনে আরও খারাপের দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক স্তরের কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।।
আরও পড়ুন আইভরি কোস্টে অজানা রোগে সাতজনের মৃত্যু


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক