সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: জোড়া নিম্নচাপের ভ্রূকুটি। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও এই নিম্নক্সচাপের কোনো প্রভাব বাংলার ওপর পড়বে না। সোমবার দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। বঙ্গে আগামী দুই দিন কমবে আদ্রতাজনিত অস্বস্তি। আপাতত নবমীর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা বাড়তে থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসেও কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরি হাওয়া বদল হয়েছে। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে নবমী এবং দশমী তুমুল দুর্যোগের সম্ভাবনা। উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
আরও পড়ুন বিশ্বকাপে প্রথম অঘটন, গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস আফগানিস্তানের
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে বর্ষা। রবিবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির হবেনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে! মৃত ১২, আহত ২৩
পূর্বাভাস বলছে, পুজোয় দক্ষিণবঙ্গের আকাশ মুলত মেঘমুক্ত থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নদিয়া, বর্ধমানে তাপমাত্রা বাড়বে। কিন্তু নবমী এবং দশমীতে কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে, কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা