সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবরঃ মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ভাইজাপুর এলাকায়। দ্রুত গতিতে আসা যাত্রীবোঝাই একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে। সে সময় বাসে ছিলেন মোট ৩৫ জন যাত্রী। জানা গিয়েছে, যাত্রীবোঝাই মিনি বাসটি বুলধানা সাইলানি বাবা দরগা থেকে নাসিক যাচ্ছিল। বিজয়পুরের কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কন্টেনারে ধাক্কা মারে। ঠিক সেসময়ই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী ও এক নাবালিকা রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত হন ২৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। অন্যদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি, সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন
প্রসঙ্গত, গত জুলাই মাসে মহারাষ্ট্রের বুলদানায় ৫৩ নম্বর জাতীয় সড়কের উপর মালকাপুর এলাকায় নান্দুর-নাকা উড়ালপুলে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। সেবার অমরনাথ যাত্রা থেকে ফেরার পথেই রাতের অন্ধকারে পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৮ জন। আহত হন অন্তত ২০ জন। যে আটজন মারা গেছেন, তাঁরা প্রত্যেকেই একই বাসের যাত্রী ছিলেন। অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন তাঁরা। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসগুলির মধ্যে বালাজি ট্রাভেলসের একটি বাস অমরনাথ যাত্রা সেরে আসছিল। অন্যদিকে, রয়াল ট্রাভেলস কোম্পানির বাসটি নাসিকের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সোজা ধাক্কা মারে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?