সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর: রাজ্য পুলিশের পর এবার জেলা প্রশাসনে বড়সড় রদবদল মুখ্যমন্ত্রীর। এবার বদলি করা হল রাজ্যের ১৫৮ জন আধিকারিককে। ডব্লিউবিসিএস স্তরে বদল করা হয়েছে ১২১ জনকে। যার মধ্যে ৪০ জন আইএএস অফিসার রয়েছেন। ২৬ জন এসডিও রয়েছেন। অন্যদিকে, ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক রয়েছেন। এদের মধ্যে তিন জনের দায়িত্বে বদল এসেছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক প্রীতি গোয়েলকে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন মিলল রাজভবনের সম্মতি, রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল
পর্যটন দফতরের সিনিয়র বিশেষ সচিব শশাঙ্ক শেঠিকে দফতরের ডিরেক্টর করা হয়েছে। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক আর পুর কমিশনার ধবল জৈন শুধুমাত্র পুরনিগমের কমিশনার পদেই থাকবেন। বাকি ৩৭ জনের মধ্যে ১৩ জনকে বদলি করা হয়েছে যুগ্মসচিব পদে। ১৪ জন অফিসার অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন। বদলি ১০ জন আইএএস অফিসার বিভিন্ন দফতরে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’-পদে কর্মরত ছিলেন। নবান্নের নির্দেশিকা অনুসারে তাঁদের এসডিও পদে বদলি করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসেই রাজ্যের ৩১ জন আইপিএস অফিসারকে বদলি করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে, এবার যে বদলি নির্দেশিকা প্রকাশিত হয়েছে, তাতে ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকেরা রয়েছেন।
আরও পড়ুন Virat-Naveen আইপিএলের তিক্ততা উধাও বিশ্বকাপে, বিরাটের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্ফোরক নবীন


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের