সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: সপ্তাহভর কাজের চাপে চুলের যত্ন সবসময় নেওয়া হয়না। যার কারণে চুলের জেল্লা নষ্ট হতে থাকে। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। নাইলে পুজোর সময় একেবারে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। অষ্টমীর রাতে প্যান্ডেল হপিং-এর প্ল্যান থাকলে আজ থেকেই চুলে লাগান আমলকীর গুঁড়ো। এতে খুব তাড়াতাড়ি চুলের জেল্লা ফিরে আসবে। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে হেয়ার ফলের সমস্যায় ভুগতে হয়। হেয়ার ফল কমাতে আমলকীর গুঁড়ো দারুণ কাজ করে। চটজলদি চুলের জেল্লা ফেরাতে প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। তাই অষ্টমীর আগেই চুলের জেল্লা ফেরাতে আমলকীর গুঁড়ো ছাড়াও কি কি ব্যবহার করবেন, দেখে নিন-

আমলকীর গুঁড়ো
আমলকী চুলের ময়লা পরিষ্কার করতে এবং চুল মজবুত করতে খুবই সাহায্য করে। ১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মত জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ৩০ মিনিটের জন্য লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এছাড়াও গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।
অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।
আরও পড়ুন গোস্বামীখন্ডের দুর্গাপুজো ও নারী স্বাধীনতা

কারি পাতা
কারি পাতা চুলের টনিকের জন্যও ভাল কাজ করে। এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্ট রাখতে সহায়তা করে। এক মুঠো কারি পাতা নিন এবং এতে ২-৩ টেবিল চামচ নারকেল তেল দিয়ে প্যানে ফোটান। কিছুক্ষণের জন্য ফুটতে দিন এবং পরে মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এটি মাথায় লাগান। কারি পাতায় ভিটামিন বি-৬ থাকার কারণে এই পাতাগুলি চুলের গোঁড়া শক্তিশালী করতে সহায়তা করে।
গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম
চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। এই সিরাম তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি (ঠান্ডা করে নিতে ভুলবেন না), ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।গ্রিন টি-এর মধ্য়ে এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার সিরাম। তারপর তুলোর বল সিরামে ডুবিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগালেই মিলবে সুফল।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি