Home » পুজোর চারদিন সহজেই চুলের পরিচর্যা করুন ঘরোয়া উপায়ে

পুজোর চারদিন সহজেই চুলের পরিচর্যা করুন ঘরোয়া উপায়ে

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবরঃ  হেয়ার ফলের সমস্যায় কমবেশি সবাই নাজেহাল। পুজোর চারদিন বাইরে বেরনোর প্ল্যান সবারই থাকে। কিন্তু ধুলো-বালির জন্য এবং চুলের অযত্নের কারণে চুলের বিভিন্ন সমস্যাও দেখা দেয়। এইসময় চুল ভালো রাখার জন্যে ফাঁকা সময় বের করে পার্লারে না গিয়ে বাড়িতে বসেই চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই চুলের পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে খুব সমস্যা পোহাতে হয়। ঠিকমত চুলে স্টাইলও করা যায়না। চুল হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক। তাই চুলের পরিচর্যা করার জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। এক্ষেত্রে চুলের পরিচর্যা করতে হেয়ার প্যাক দারুণ কাজ করে। চুলের পরিচর্যায় আপনার জন্য রইল কিছু টিপস-

অ্যালোভেরার হেয়ার প্যাক
চুলের পরিচর্যায় দারুণ সাহায্য করবে অ্যালোভেরা। এতে আছে প্রোটিওলাইটিক এনজাইম। যা আপনার চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। পাশাপাশি চুলের জেল্লাও ধরে রাখবে। এক্ষেত্রে একটি পাত্রে অলিভ অয়েল নিন। এরসঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি আপনার স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুল ভালো থাকবে। সপ্তাহে অন্তত ২ দিন এই হেয়ারপ্যাকটি চুলে লাগান।

মধু আর অলিভ অয়েল
চুলের গোঁড়া ফেটে গেলে তা রোধ করতে এই প্যাকটি খুব সাহায্য করে।দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিয়ে খুব ভালো করে সেটিকে ফেটিয়ে নিন।তারপর মাথায় মেখে আধঘণ্টা রেখেই শ্যাম্পু করে নিন।সপ্তাহে তিন বার এই প্যাকটি ব্যবহার করুন।

আরও পড়ুন     বিরাট-রাজ: অনবদ্য সেঞ্চুরি, চুরমার বাংলাদেশ-শিকার ভারতের

আমন্ড অয়েল এবং কলা
চুলে দ্রুত জেল্লা ফেরানোর জন্য এই প্যাকটি খুবই দরকারি।একটি ছোটো সাইজের কলা খোসা ছাড়িয়ে ভালো ভাবে চটকে নিন।এর মধ্যে মিশিয়ে নিন এক টেবিল চামচ আমন্ড অয়েল।এরপর ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ওই মিশ্রণটি চুলে এবং মাথার তালুতে মেখে নিন।কুড়ি মিনিট রেখেই শ্যাম্পু করে নিন।সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।
নারকেল তেল আর আ্যলোভেরা
নারকেল তেল আর আ্যলোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারেন একটি প্যাক।চুলের জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক দারুণ কাজ করবে।তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ আ্যলোভেরা জেল।তারপর মিশ্রণটি ভালো ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে।আধঘণ্টা মাথায় রেখেই শ্যাম্পু করে নিন।সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।

About Post Author