Home » যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ কলকাতা পুলিশের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ কলকাতা পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। উঠেছে  র‍্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির অনেক নিয়মই মানেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন অভিযোগও উঠেছে। এমনকী যাদবপুরে র‍্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া চিঠিও দিয়েছে ইউজিসি। এসবের মাঝেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা করল কলকাতা পুলিশ। বুধবার কলকাতা পুলিশের ওই চার্জশিটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং এবং পকসো ধারাতেও অভিযোগ এনেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন   আবার অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবার লিউস্টন শহরে চলল গুলি , নিহত অন্তত ২২

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে পুরোপুরি বহিষ্কার করেছে। পাশাপাশি হস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকেও হস্টেল ছাড়তে বলা হয়েছে। ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এমনকী সমস্ত বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। সেইসঙ্গে লিখিতভাবেও উত্তর জমা নেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রিপোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিক সুপারিশ করেছে কমিটি। এছাড়া যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কমিটির তরফে।

আরও পড়ুন   UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়নস লিগে জয় ইউনাইটেড, আর্সেনাল, বায়ার্ন ও রিয়েল মাদ্রিদের

এর পাশাপাশি র‍্যাগিং-এ অভিযুক্ত বেশ কয়েকজন ছাত্রকে সেমিস্টারের জন্য সাসপেন্ড করার কথাও বলা হয়েছে ওই রিপোর্টে।ইতিমধ্যেই যাদবপুরে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয়ে সব ‘স্টেক হোল্ডার’দের সঙ্গে বৈঠকে বসেছিলেন উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই বৈঠকের পরেই মিডিয়ার ভূমিকা নিয়েই পাল্টা প্রশ্ন তোলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। পড়ুয়াদের সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন না করার আর্জি জানাতে বাধ্য করা হয় উপাচার্যকে। উপাচার্য বলেন,‘আমার কাছে সুনির্দিষ্ট কোনও অভিযোগ জমা পড়েনি। পড়ুয়াদের অভিযোগের সত্যতা যাচাই না করে কীভাবে উপাচার্য এমন কথা বললেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের একাংশ। বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং রুখতে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা অল স্টেক হোল্ডার বৈঠকে নিতে হবে।

About Post Author