সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর : গাজায় বিমান হামলায় (এয়ার স্ট্রাইকে) ও বোমাবর্ষণে ৫০ জন যুদ্ধবন্দির নিহত হওয়ার দাবি করল জঙ্গিগোষ্ঠী আল-কাশাম । হামাস – ইসরায়েল যুদ্ধে বন্দিদের মৃত্যু হয়েই চলেছে, এরকমই দাবি একের পর এক উঠছে। হামাসের তরফে বন্দিমৃত্যু তালিকা প্রকাশের পূর্ব-ইতিহাস রয়েছে যেখানে জানানো হয়েছিল যে,সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা হত্যার ও অপহরণের পরে বন্দিদের বিমান-হামলায় মৃত্যু হয়েছিল। এবার ৫০ জন ইজরায়েলি বন্দির নিহত হওয়ার দাবি করল হামাস।
বৃহস্পতিবার সন্ত্রাসী গোষ্ঠীর টেলিগ্রাম মাধ্যমে হামাসের আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা লিখেছেন, ইসরায়েলি বিমান হামলায় আনুমানিক ৫০ জন ইসরায়েলি বন্দি নিহত হয়েছে।বুধবার, সংবাদমাধ্যম হামাসের আল- কাশাম জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র আবু ওবাইদার আসল পরিচয় প্রকাশ করেছিল । এবার, আবু ওবাইদা-র টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, “আল-কাসাম ব্রিগেড অনুমান করে যে ইহুদিবাদী বোমা হামলা এবং গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত জায়নবাদী বন্দীর সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।”মুখপাত্র আর কোনো বিবরণ দেননি এবং এখনও পর্যন্ত সংবাদমাধ্যম মৃত্যু-সংখ্যা যাচাই করতে পারেনি। তথাপি এরকম দাবি আগেও হয়েছিল।
আরও, এই মাসের শুরুতে, হামাস একই ধরনের দাবি করেছিল।দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার এক সপ্তাহ পর, সন্ত্রাসী সংগঠন দাবি করেছিল যে ইসরায়েলের বিমান হামলায় চার বিদেশী নাগরিক সহ নয়জন ইজরায়েলি বন্দি নিহত হয়েছে। এবার জঙ্গিগোষ্ঠীর দাবিতে কোনও বিদেশী বন্দির মৃত্যুর উল্লেখ নেই। যে ৫০ জন বিমানহানায় (air strike ) নিহত হয়েছেন তাঁরা প্রত্যেকেই ইজরায়েলি বলে দাবি করা হয়েছে।।
আরও পড়ুন :দীপক চ্যাটার্জির জনক স্বপনকুমার : রবার্ট লেসলি বেলামের বাঙালি মুখ আজও বাঙালির নস্টালজিয়া


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক