সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর : জীবন্ত না পাওয়া গেলেও,অবশেষে মার্কিন ঘাতকের মৃতদেহের সন্ধান মিলল। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস্টনে ১৮ জনকে হত্যার অভিযোগ আরোপিত হয়েছিল যে বন্দুকধারীর ওপরে, সেই সন্দেহভাজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, মার্কিন গণমাধ্যম জানিয়েছে।মৃতের নাম রবার্ট কার্ড। বুধবার রাতে মেইনের লুইস্টনে ১৮ জন গুলিবিদ্ধ এবং ১৩ জন আহত হওয়ার পর থেকে রবার্ট কার্ডের জন্য একটি অনুসন্ধান জারি ছিল।
পুলিশ আধিকারিকদের উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রবার্ট কার্ড, যিনি একটি মার্কিন সেনা রিজার্ভ বেসের একজন সার্জেন্ট ছিলেন , নিজের বন্দুকের গুলিতেই মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রবার্ট কার্ডের মৃতদেহ উদ্ধার হতেই ৪৮ ঘন্টার অপরাধী তল্লাশি প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়েছে। দুদিন আগের হওয়া ব্যক্তিবিশেষের একক বন্দুক হামলা উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে অবস্থিত একটি কম জনবহুল রাজ্য মেইনের আধুনিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক গুলি চালনার ঘটনা। পুলিশ কর্মকর্তারা আগে বলেছিলেন যে ৪০ বছর বয়সী রবার্ট কার্ডের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল এবং এই বছরের শুরুতে দুই সপ্তাহের জন্য একটি মানসিক শুশ্রুষা কার্যক্রমের তত্ত্বাবধানে ছিল।
উল্লেখ্য লুইস্টনে রবার্ট বার্ড প্রায় পরপর তিনটি জায়গায় নির্বিচারে এলোপাথাড়ি গুলি চালায় যার ফলে অসংখ্য মানুষ প্রাণ হারান। প্রাথমিকভাবে, মৃতের সংখ্যা ২২ বলা হলেও সরকারি সূত্রে মৃতের সংখ্যা ১৮ বলেই জানানো হয়।
আরও পড়ুন হঠাৎ আপনার ফোনও কি বিকট আওয়াজে কেঁপে উঠেছে? জেনে নিন এই ইমার্জেন্সি অ্যালার্টের কারণ


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক