Home » একটানা ছয় ম্যাচে জিতে শেষ-চারে নিশ্চিত ভারত

একটানা ছয় ম্যাচে জিতে শেষ-চারে নিশ্চিত ভারত

সময় কলকাতা,২৯ অক্টোবর : 2023 world cup men’s cricket লখনউএর মাটিতে ইংরেজ বাহিনীকে ১০০ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। শেষ-চারে কার্যত নিশ্চিত ভারত।ভারতের ২২৯-৯ রানের উত্তর দিতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বল হাতে সামি ও বুমরা ছিলেন অপ্রতিরোধ্য। সামি পান ৪ উইকেট, বুমরা-র ঝুলিতে ৩ উইকেট। ইংল্যান্ড আগে ব্যাটিং করতে পাঠায় ভারতকে, ব্যাট করতে নেমে গিল আউট হতেই ভারতের বিপর্যয় দেখা দিলেও রোহিত -রাহুল প্রতিরোধ গড়ে তোলেন। অধিনায়ক রোহিত অসামান্য ৮৭ রান করেন।  রাহুল,রোহিত আউট হওয়ার পরে সূর্যকুমার লড়াই চালান। তিনি করেন ৪৯। শেষ দিকে বুমরা-কুলদীপ কিছু প্রয়োজনীয় রান তুলে নেন।

ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায়। মালানকে আউট করে পরের বলেই রুটকে ফেরান বুমরা। শেষ উইকেটও তাঁর। মার্ক উডকে বোল্ড করেন তিনি। তবে মাঝের পর্বে ভয়ঙ্কর ছিলেন সামি। গত ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পরে এম্যাচে ২১ রানে ৪ উইকেট পান তিনি। দুই স্পিনার -কুলদীপ জাদেজাও উইকেট পান ।  তবে কুলদীপ যাদবের বৈচিত্র্য  ছিল চোখে পড়ার মত। বোলারদের দুরন্ত হয়ে ওঠার দিনে ম্যাচের সেরা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টানা ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে আবার সবার ওপরে ভারত, শেষ-চারে ও অনেকটাই নিশ্চিত।ভারতের আগামী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ইংল্যান্ডের আগামী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থাকলেও ইংল্যান্ড এবার বাংলাদেশের মতই বিশ্বকাপ ক্রিকেট থেকে কার্যত ছিটকে গেছে। তবে একটি বিশ্বকাপে  পাঁচবার পরাজয়ের মুখোমুখি কখনও হয় নি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।।

ICC WORLD CUP 2023: সেয়ানে সেয়ানে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপে বিপাকে পাকিস্তান

About Post Author