সময় কলকাতা ডেস্ক, ৪ নভেম্বর : ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে মাঠের বাইরেই কাটাতে হচ্ছিল তাঁকে। তাঁকে দলে ফেরাতেই তিনি জ্বলে উঠলেন। বাংলাদেশ ম্যাচের পরে নিউজিল্যান্ড ম্যাচ । দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করলেন পাকিস্তানের ওপেনার ফকর জামান । বাংলাদেশের বিরুদ্ধে ৭৪ বলে-৮১ রানের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮১ বলে ১২৬ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানকে শুধু জয় এনে দিলেন না, বাঁচালেন পাকিস্তানের সম্মান, দিলেন পাকিস্তান ক্রিকেটকে অক্সিজেন যার জোরে পাকিস্তান এবারের ক্রিকেট বিশ্বকাপে টিকে থাকল। শুধু তাই নয়, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে শেষ চারে ওঠার প্রতিদ্বন্দ্বিতাকে কার্যত একার হাতে টানটান এক জায়গায় নিয়ে এলেন ফকর জামান। শনিবার নিউজিল্যান্ডের করা পাহাড়প্রমাণ ৬ উইকেটে ৪০১ রানের বিরুদ্ধে যখন পাকিস্তান রান তাড়া করতে নামে তখন পাকিস্তানের অত্যন্ত বড় ভক্তও হয়তো আশা করেন নি তাদের দল এই ম্যাচ জিততে পারবে। তবুও মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সবই যে সম্ভব তা প্রমাণ করলেন ফখর জামান ।
একাধিকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও ডিএলএস মেথডে সারাক্ষণ এগিয়ে থেকে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ২১ রানে জয় তুলে আনল পাক বাহিনী। ফখর জামান ১১ টি ছক্কা মেরে পাকিস্তান টপ অর্ডারের দ্রুত রান তোলার দুর্নাম ঘোচালেন আরও একবার। তিনি বাবর আজমকে সঙ্গে নিয়ে অসম্ভবকে সম্ভব করলেন। আর রচীন রবীন্দ্রা ও কেন উইলিয়ামসনের দুরন্ত ব্যাটিংকে কাজে লাগতে দিলেন না। পাকিস্তানের পক্ষে বল হতে ওয়াসিম জুনিয়রও ব্যাটার ফকর জামানের মতই শেষ দিকে বিস্ময় জাগিয়ে তুলে সফল। ওয়াসিম জুনিয়রই এদিন একমাত্র সাড়া জাগানো মত বল করেন। আর এদিন ব্যাট হাতে আরও একটি শতরান করলেন রচীন। তবুও রক্ষা পেল না কিউইরা। অথচ এবারের বিশ্বকাপে দুরন্ত শুরু করেও মুখ থুবড়ে পড়ছে নিউজিল্যান্ড। টানা চারটি ম্যাচে জয়ের পরে টানা চারটি পরাজয় নিয়ে এবারের বিশ্বকাপে ডার্ক হর্স নিউজিল্যান্ড নিজেদের অবস্থান অনিশ্চিত করে তুলল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও শেষ যারে তারা পৌঁছবে কিনা বলা খুবই কঠিন, ভারত ও দক্ষিণ আফ্রিকা বাদ দিয়ে কোন দল সেমিফাইনালে উঠবে সেই অঙ্ক জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ফলে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ হয়ে উঠেছে জমজমাট ও উত্তেজনাময়।।


More Stories
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?
মাত্র ৫ ম্যাচ খেলেই কি প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হবেন সঞ্জু?
আবার ভারত বিশ্বকাপ ফাইনালে