সময় কলকাতা ডেস্ক,৪ নভেম্বর: বাংলায় উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে মেঘের পরত কাটিয়ে শীত প্রবেশ করলেও তেমন হাওয়া বদল হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। শনিবার সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। আগামী দু-তিন দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। সেইসঙ্গে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন গাজায় বৃহত্তম হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্সের কনভয়ে ইজরায়েলের হামলা, নিহত বহু মানুষ
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। বেলা গড়াতেই তাপমাত্রা আরও বাড়বে। চলতি সপ্তাহ থেকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে জেলায় জেলায় উত্তুরে হাওয়া প্রবেশ করবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৮৯শতাংশ।
আরও পড়ুন নেপালে ভূমিকম্প, প্রভাব অনুভূত দিল্লিতে
পূর্বাভাস বলছে, গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও রাতের দিকে তাপমাত্রা বাড়ছে। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ রোদ ঝলমলে থাকবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, শনিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু, কাশ্মীর এবং লাদাখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!