Home » ভয়াবহ বাস দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে, একের পর এক গাড়িকে পিষে দিল বাস

ভয়াবহ বাস দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে, একের পর এক গাড়িকে পিষে দিল বাস

সময় কলকাতা ডেস্ক, ৬ নভেম্বর: সাত সকালে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে। আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ফল ব্যবসায়ী। তাঁর অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন   OPTICAL ILLUSIONS: নিজের পর্যবেক্ষণ ক্ষমতা পরখ করতে চান, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

জানা গিয়েছে, সোমবার সকালে ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে আসতেই আচমকা যাত্রীবাহী ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে। এরপর সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। তারপর ডিভাইডারের ওপর উঠে যায়। রাস্তার ধারে একজন ফল ব্যবসায়ীর কাছ থেকে ফল কিনছিলেন এক ব্যক্তি। বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন।

আরও পড়ুন   ICC World Cup 2023: বিরাটের শতরান জাদ্দুর ৫ উইকেট একপেশে ম্যাচে ইডেনে প্রোটিয়া বধ ভারতের

২৩৫ নম্বর বাসের ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ওই এলাকাতেই আবার কালিপুজোর প্যান্ডেলের চলছিল। সেখানেও বেশ কয়েকজন বাসের ধাক্কায় আহত হন। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম দিনই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

About Post Author