Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইলে সরষে চিকেন

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইলে সরষে চিকেন

সময় কলকাতা ডেস্ক, ৭ নভেম্বর: রোজের পাতে মুরগির ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ধাবা স্টাইলে সরষে চিকেন। সরষে আর চিকেনের মেলবন্ধনে তৈরি এই সরষে চিকেন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সরষে চিকেন। সরষে চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    মালাইকারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ির পাতুরি

উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
টক দই- আধ কাপ
সরষের তেল- ৪ চা চামচ
কাঁচা লঙ্কার পেস্ট- ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা- ৪ টে
রসুন পেস্ট- আধ চা চামচ
সরষে বাটা- আধ কাপ
নুন- পরিমাণ মত
হলুদ গুঁড়ো- ২ চামচ
জিরে গুঁড়ো-২ চা চামচ

আরও পড়ুন    ভাপা নয়, স্বাদ বদলাতে মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা

রন্ধন পদ্ধতি
একটি পাত্রে মাংসের পিসগুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে রসুন, কাঁচা লঙ্কা, সরষের তেল, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে একঘণ্টার মত মেখে রাখুন। বাটি নিয়ে তাতে দই ভাল করে ফেটিয়ে নিন। এবার কড়াইতে পরিমাণ মত সরষের তেল দিয়ে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিন। একটু নেড়েচেড়ে দই দিয়ে দিন। মনে রাখবেন একদম হালকা আঁচে রান্নাটা করতে থাকুন। তারপর নুন, জিরে গুঁড়ো, গোটা লঙ্কা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। শুকিয়ে গেলে একটু জল দিন। রান্নার প্রায় শেষ পর্যায়ে সরষে বাটা দিয়ে দিন। ৭-৮ মিনিট পর গ্যাস বন্ধ করে উপর দিয়ে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে দিন। ব্যস তৈরি সরষে চিকেন।

About Post Author