Home » পাতুরি নয়, ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে ফেলুন লোভনীয় নবাবি ভেটকি

পাতুরি নয়, ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে ফেলুন লোভনীয় নবাবি ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ১০ নভেম্বরঃ ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। ভেটকি মাছ মানেই পাতুরি? অথবা মালাইকারি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক নবাবি ভেটকি। ভেটকি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে ফেলুন লোভনীয় নবাবি ভেটকি।  বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে নবাবি ভেটকি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে নবাবি ভেটকি। নবাবি ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  হাওড়ার ফোরশোর রোডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন


উপকরণ:
ভেটকি মাছের ফিলে-  ৫ পিস 
সেদ্ধ পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
সাদা তেল- ৫ টেবিল চামচ
ঘি- ১ চা চামচ
নুন ও চিনি- স্বাদমতো
ধনে গুঁড়ো -আধ চা চামচ
চারমগজ বাটা-  ১ চা চামচ

কেশর- ১ চিমটে
মালাই- ২ টেবিল চামচআদা-রসুন বাটা- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
ছোট এলাচ- ৪টি
দুধ- ২ কাপ

সাদা তেল- ৫ টেবিল চামচ


প্রণালী:
প্রথমেই  ভেটকি মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। একটি বাটিতে অল্প পরিমাণ উষ্ণ দুধ নিয়ে তাতে কেশর ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে নুন,হলুদ মাখিয়ে রাখা মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।  ওই তেলের মধ্যেই ঘি মিশিয়ে তাতে এলাচ ফোড়ন দিন। এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তার পর আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। একেএকে ধনে গুঁড়ো, নুন, চিনি ও চারমগজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে দুধ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। এবার উপর থেকে কেশর ভেজানো দুধ আর মালাই ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখুন। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন নবাবি ভেটকি। 

About Post Author