সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: একধাক্কায় অনেকটাই পারদ পতন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। সপ্তাহান্তে সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। বাতাসে এখন শীতের আগমনী সুর। তবে, আগামী সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। শক্তি বাড়িয়ে তা আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। আর এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। কালিপুজোয় কনকনে ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন অপ্রত্যাশিত উপহার পাবেন, সম্পর্কে দূরত্ব বাড়বে! জানুন রাশিফল
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। ফলে শুষ্ক হবে বাতাস। রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই তাপমাত্রা আরও কমবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। কালিপুজোর মধ্যে শীত উপভোগ করবে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন সৃষ্টিশীল বঙ্গের স্থিতিকে বিনাশের চেষ্টা সফল হবে নাঃ কাকলি ঘোষ দস্তিদার
পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, মণিপুর ও মিজোরামে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!