Home » কালিয়া নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ কাতলা

কালিয়া নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ কাতলা

সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। তাই কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ কাতলা। গন্ধরাজ লেবু আর কাতলার এই মেলবন্ধনে তৈরি গন্ধরাজ কাতলা চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলা জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এখনই গ্রেফতার করা যাবেনা, নির্দেশ হাইকোর্টের

উপকরণ
কাতলা মাছের- ৫০০গ্রাম
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ
রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো

প্রণালী
প্রথমেই মাছের টুকরোগুলি রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। কড়াইতে প্রথমে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে মাছগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে অপ্র থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ কাতলা।

About Post Author