Home » প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিলেন বিভাস অধিকারী

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিলেন বিভাস অধিকারী

সময় কলকাতা ডেস্ক,১৫ নভেম্বর: নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের যেন পরতে পরতে রহস্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাজিরা দিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। সিবিআই বলবে সাড়া দিয়ে এদিন দুপুর দুটো নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন বিভাস। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে বুধবার সিবিআই নোটিশ মারফত বিভাসকে তলব করে।

আরও পড়ুন   ব্যর্থতার জেরে বিশ্বকাপের মধ্যে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলেন বাবর আজম

এর আগেও একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন বিভাস। সূত্রের খবর,উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের যোগ ছিল। ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিভাসের। মানিক যোগে একাধিক বিএড কলেজে অনুমোদনেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী জেলবন্দি অনুব্রত মন্ডলের সঙ্গেও তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল।

 

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে মিডলম্যান হিসেবে গ্রেফতার করেছিল সিবিআই। গত শুক্রবার তাঁকে জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে এই মামলায় জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও নীলাদ্রি ঘোষ। এদিন প্রসন্ন রায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি। তারপরই তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। ২০২২ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। এসএসসি দুর্নীতিতে সিবিআই তাঁকে গ্রেফতার করলেও পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাঁকে হেফাজতে নেন তদন্তকারীরা।

About Post Author