সময় কলকাতা ডেস্ক, ১৫ ডেস্ক: চারদিন পেরিয়ে গেলেও উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় জারি উদ্ধার কাজ। চার দিন ধরে সুরঙ্গে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। এখনো পর্যন্ত ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার ফের ভূমিধস নামার কারণে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। ভারতীয় বায়ু সেনার তরফে তিনটি বিশেষ বিমানে করে ২৫ টনের পাইপ পাঠানো হচ্ছে শ্রমিকদের উদ্ধারের জন্য। এমনকী শ্রমিকদের সুরঙ্গ থেকে উদ্ধার করার জন্য থাইল্যান্ড ও নরওয়ের বিশেষ উদ্ধারকারী দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে দিল্লি থেকে বায়ু সেনার বিশেষ বিমানে আনা হচ্ছে মেশিন। এই মেশিন মাত্র এক ঘণ্টাতেই চার থেকে পাঁচ মিটার পর্যন্ত ধ্বংসস্তূপ খনন করতে পারে। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তরকাশীর সুড়ঙ্গে ওই মেশিন ব্যবহার করে কাজ শুরু করা হবে।
আরও পড়ুন আপনি কি গোয়েন্দাদের মত পর্যবেক্ষণ শক্তির অধিকারী, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

এদিকে, বুধবার নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার মধ্যে ফের ভূমিধস নামায় উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল। আটকে পড়া শ্রমিকদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও পরিযায়ী শ্রমিক রয়েছেন। উল্লেখ্য, দীপাবলির দিন উত্তরকাশীর নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক।
আরও পড়ুন যমের দুয়ারে পড়ল কাঁটা, মহিলা সমর্থকদের উদ্যোগে মোহনবাগানে ভাইফোঁটা
শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার উত্তরকাশীর ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। সেসময় ধস নামে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শ্রমিকদের নিরাপত্তা এবং জীবন রক্ষার্থে পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’ ঘটনা প্রসঙ্গে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। ওই টানেল নির্মাণ করছে এইচআইডিসিএল। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?