Home » চিংড়ি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে ডিমের ভাপা

চিংড়ি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে ডিমের ভাপা

সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর: ঝোল হোক কিংবা কষা হোক বা ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ডিম। ভাপা মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন ডিমের ভাপা। ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের ভাপা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ডিমের ভাপা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে ডিমের ভাপা। ডিমের ভাপা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  খাট না পেয়ে মেঝেতে শুচ্ছেন অসুস্থ জ্যোতিপ্ৰিয়, আনফিট তাই সশরীরে হাজিরা নয় ইডির স্পেশাল কোর্টে

উপকরণ
সেদ্ধ ডিম- ৬টা
সরষে বাটা- ৪ টেবিল চামচ
পিঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
নারকেল কোরা- আধ কাপ
লঙ্কা গুঁড়ো- আধ টেবিলচামচ
হলুদ- ১ চাচামচ
সরষের তেল- ৩ টেবিলচামচ
ফেটানো টক দই- ২ টোবিলচামচ
চেরা কাঁচা লঙ্কা- ৪টে
নুন, চিনি- স্বাদমতো
ধনেপাতা কুচি- ২ চা চামচ

রন্ধন পদ্ধতি

প্রথমেই ডিম সেদ্ধ করে একটু চিরে নিন। এবার তেল গরম করে তাতে পিঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে কষান। মশলা কষে এলে তাতে কাঁচা লঙ্কা, ফেটানো টক দই এবং অল্প জল দিয়ে ভাল করে নাড়ুন। এবার তাতে নারকেল কোরা দিয়ে কষান। গ্রেভি ফুটতে থাকলে তাতে সেদ্ধ ডিম দিয়ে ঢাকা দিন। ফুটতে থাকলে ঢাকনা খুলে ধনেপাতা ছড়িয়ে দিন। মাঝারি আঁচে ২ মিনিট রেখে নামানোর আগে ওপর থেকে কয়েক ফোঁটা সরষের তেল ছড়িয়ে দিন। ব্যস তৈরি ডিমের ভাপা।

About Post Author