সময় কলকাতা ডেস্ক, ১৬ নভেম্বর : আরও একবার একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার চাই ২১৩ রান।ইডেন গার্ডেন্সে আইসিসি বিশ্বকাপ ২০২৩- এর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একা কুম্ভ হয়ে বুক চিতিয়ে লড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি ব্যাটার ডেভিড মিলার। মিলারের ১১৬ বলে করা ১০১ রানের জোরে ২১২ রানের ইনিংস গড়ল দক্ষিণ আফ্রিকা। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একা লড়ে যান মিলার। ৮ টা বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তাঁকে কিছুটা হলেও সাহচর্য দেন হেনরিক ক্লাসেন ও জেরাল্ড কোটসি। ক্লাসেন ৪৮ রানে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি করে উইকেট পান হেড ও হ্যাজেলউড। ২১৩ রানের টার্গেটে পৌঁছাতে পারলেই আমেদাবাদে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন ভারতের পঞ্চবাণে বিদ্ধ নিউজিল্যান্ড, কোন কোন অস্ত্র প্রয়োগে জিতল ভারত


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?