সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বরঃ বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ খ্যাত ছবির পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi)। যশ রাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির আরও একটি ছবি ‘ধুম ২’-ও পরিচালনা করেছিলেন তিনি। যে দুটি ছবিতেই হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জগতে। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক বনি কপূর।
আরও পড়ুন উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় শ্রমিকদের উদ্ধার করতে নয়া পরিকল্পনা কেন্দ্রের
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা ৩০মিনিট নাগাদ মৃত্যু হয়েছে পরিচালকের। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এক্স হ্যান্ডেলে একটি পোস্টও শেয়ার করেছে তারা। যশ রাজ ফিল্মসের ব্যানারে ২০০৪ সালে ‘ধুম’ ছবির পরিচালনা করেন সঞ্জয়। এর দু’বছরের মাথাতেই আসেই সিনেমার সিক্যুয়েল ‘ধুম ২’। এই ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন সঞ্জয়।

আরও পড়ুন আপনার পর্যবেক্ষণ শক্তি কি জেমস বন্ডের মত, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
২০১২ সালে, তিনি ‘আজব গজব লাভ’, ২০২০ সালে ‘অপারেশন পারিন্দে’ ‘কিডন্যাপ’, ‘তেরে লিয়ে’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’- এর মতো ছবিও পরিচালনা করেছেন সঞ্জয় গাধভি। ২০০০ সালে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় গাধভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর প্রথম ছবি তৈরি হয়েছিল ২০০২ সালে। ওয়াইআরএফ- এর ব্যানারে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ ছবির পরিচালক ছিলেন তিনি। জিমি শেরগিল, উদয় চোপড়া, বিপাশা বসু, টিউলিপ যোশী, শমিতা শেট্টি, সৌরভ শুক্লা-সহ একঝাঁক নামিদামি শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে