Home » আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি, আমি প্যালেস্টাইনকে সমর্থন করি : বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় ভক্তের প্রবেশের চিত্র ভাইরাল

আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি, আমি প্যালেস্টাইনকে সমর্থন করি : বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় ভক্তের প্রবেশের চিত্র ভাইরাল

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর : একদিনের ক্রিকেটে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারত ব্যাট করার সময় মাঠে এক দর্শক ঢুকে পড়েন। তিনি বিরাট কোহলির কাছে পৌঁছে যান। তাঁকে এক প্রো-প্যালেস্টাইন টি শার্ট পরে মাঠে ঢুকতে দেখা যায়। তিনি বলেছিলেন, ” আমার নাম জন.. আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমি মাঠে ঢুকেছি, বিরাট কোহলির সঙ্গে দেখা করতে। আমি প্যালেস্টাইনকে সমর্থন করি। ” তাঁকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বিরাট কোহলির টিম রবিবার জেতে নি। তিনি যে দেশকে সমর্থন করার কথা জানিয়েছেন সেই প্যালেস্টাইনও যুদ্ধবিদ্ধস্ত। তবে নিরাপত্তা রক্ষীদের নজর টপকে মাঠে ঢুকে পড়ে প্যালেস্টাইনকে সমর্থন করার কথা বলা ‘জন ‘ এখন দৃশ্যতই খবরের শিরোনামে।

আরও পড়ুন :ICC World Cup 2023: আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

About Post Author