Home » শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ রাজ্যে বিপুল বিনিয়োগের লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এদিন দুপুর তিনটে থেকে নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট আসর বসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেল তিনটে নাগাদ উদ্বোধন করবেন। দু-দিনের এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের শিল্পপতিরা। সম্মেলনে উপস্থিত থাকছেন ‘শিল্পপতি’ তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত ব্যক্তিত্বরা। দেশ-বিদেশের সামনে পশ্চিমবঙ্গকে শিল্পবান্ধব রাজ্য হিসাবে তুলে ধরতে প্রস্তুত রাজ্য সরকার।

আরও পড়ুন    ড্র করেও ইউরোর মূলপর্বে ইতালি, দুর্বল ম্যাসেডোনিয়ায় আটকে গেল ইংল্যান্ড

শিল্পদপ্তরের কর্তাদের আশা এবার বাণিজ্য সম্মেলন থেকে কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। এতে পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনের জন্য বাড়তি সুযোগ-সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। নতুন বিনিয়োগের মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, টেক্সটাইলস-ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, তথ্য-প্রযুক্তি এবং উচ্চশিক্ষা। শিল্প দপ্তর সুত্রে খবর, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানিও বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে আসছেন। জানা গিয়েছে, আমেরিকা, গ্রেট ব্রিটেন সহ মোট ২৮টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন এই সম্মেলনে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার হাত বদল হওয়ার পর থেকেই রাজ্যের শিল্প ভাবমূর্তি উজ্বল করতে এই সম্মেলন করে আসছে রাজ্য সরকার।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের খোঁজে স্পেন সফর করেছেন। তারই সপ্তমবারের শিল্প সম্মেলন হতে চলেছে। ইতিমধ্যে তাজপুরে বন্দর নির্মান করতে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে লোকসভা আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। ‘ক্যাশ ফর কোশ্চেন’ ইস্যুতে তাঁর সাংসদপদ থাকে কিনা সেটা নিয়ে রয়েছে জোর বিতর্ক।তার মাঝেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আদানি গোষ্ঠী কোন অবস্থান নেয় সেই দিকেই রয়েছে বহু মানুষের নজর। সিঙ্গুর আন্দোলন দিয়ে রাজ্যের শিল্প ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়ে ছিল মত অনেকের। তারপর ক্ষমতার হাতবদল হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দেন রাজ্যে শিল্পায়নে। সেই লক্ষকেই সামনে রেখে রাজ্য সরকার প্রতি বছর বেঙ্গল বিজনেস সামিট করে আসছে।

About Post Author