সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে সোমবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগের আবেদন গ্রহণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এখনও পর্যন্ত নতুন এজি-র নাম সরকারি ভাবে জানানো হয়নি বলেই জানা গিয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজই রাজভবনের তরফে জানানো হবে। এর আগে অ্যাডভোকেট জেনারেলের পদ সামলে যাওয়া কিশোর দত্তর নামই ফের ওই পদের জন্য বিবেচনায় রয়েছে বলে সরকারি সূত্রের খবর। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য ছিল, ‘ রাজ্য কোনও দুর্নীতি সমর্থন করতে পারে না। কোনও দুর্নীতি হয়ে থাকলে রাজ্যের অবস্থান স্পষ্ট থাকা দরকার। তারা তা সমর্থন করে না, তা স্পষ্ট করা দরকার। রাজ্যের দেখা উচিত যারা দুর্নীতির জন্য দায়ী, তারা যেন শাস্তি পায়।’ সৌমেন্দ্রনাথের এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়।
আরও পড়ুন রেশন দুর্নীতির তদন্তে এবার নয়া তথ্য ইডির হাতে
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর, শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মেল করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে কী কারণে আচমকা এই পদত্যাগ তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। যদিও ই-মেলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা ছিল না। যদিও বর্তমান সরকারের আমলে এই নিয়ে পরপর তিনবার বদল হয়েছে অ্যাডভোকেট জেনারেল। তালিকায় জয়ন্ত মিত্র থেকে শুরু করে কিশোর দত্ত, গোপাল মুখোপাধ্যায়। সম্প্রতি পদত্যাগ করেছিলেন গোপাল মুখোপাধ্যায়। এবার সৌমেন্দ্র মুখোপাধ্যায়। লাগাতার এই পদত্যাগের কারণেই শুরু হয়েছে চাপানউতোর। সূত্রের খবর, গোপাল মুখোপাধ্যায়ের আগে যিনি আচমকা পদত্যাগ করেছিলেন সেই কিশোর দত্তকেই ফের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দেখা যেতে পারে। যদি এখনও পর্যন্ত সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগ পত্র গ্রহণ হয়নি বলে জানা যাচ্ছে। রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগের আবেদন গ্রহণ করায় নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম সামনে আসতে চলেছে।

উল্লেখ্য,রাজ্যে অ্যাডভোকেট জেনারেল বা আইনজীবীদের পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী পরিবর্তিত হয়েছেন বা পদত্যাগ করেছেন। এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করেছিলেন বিমল চট্টোপাধ্যায়। আইনজীবী জয়ন্ত মিত্রও পদত্যাগ করেছিলেন। এমনকী কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও এই সমস্ত আইন বিশেষজ্ঞরা কেন পদত্যাগ করেছলেন তার যথাযথ কারণ প্রকাশ্যে আসেনি।


More Stories
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ