Home » হাওড়ার প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

হাওড়ার প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়। মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে হাওড়ার ঘুসুড়ির একটি প্লাস্টিক তৈরির কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছে দমকলের ৪টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  স্বামীর অপহরণের সময় সশস্ত্র হামাস জঙ্গিদের সামনে ইজরায়েলি যুদ্ধবন্দির স্ত্রীর সন্তানকে আঁকড়ে রাখার মর্মভেদী ভিডিও সামনে এল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎই হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়ায় প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

আরও পড়ুন  ফিফার অ্যাকাডেমি উদ্বোধনে ভারতে কিংবদন্তী ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার

দমকল কর্মীদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে থেকেই আগুন লেগেছে। ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author