সময় কলকাতা ডেস্ক, ২৪ নভেম্বরঃ নিয়োগের দাবিতে ফের রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাত থেকে চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। ২০১৫ সালে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও এখনও মেলেনি নিয়োগ। তাই ধর্মতলার পর এবার শিক্ষা দফতরের অফিস তথা বিকাশ ভবনের পাশেই শুরু হয় বিক্ষোভ। গত বুধবার থেকে বিক্ষোভ শুরু করেছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনশন। তাদের পাশে দাঁড়াতে প্রতিবাদ মঞ্চে আসেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ও বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে জোড়া মামলা হাইকোর্টে
চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে, সেখানে আলোর ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশ বলে অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। সারা রাত ঠাণ্ডা আবহাওয়ায় খোলা আকাশের নীচেই বসেছিলেন তাঁরা। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লেন দুই চাকরি প্রার্থী। কার্যত মাটিতে লুটিয়ে পড়েছেন তাঁরা। তাঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বৃহস্পতিবার প্রতিবাদ মঞ্চে এসেই আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচী পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। চাকরিপ্রার্থীদের জন্য বায়ো টয়লেট-এর ব্যবস্থা করতে হবে কার্যত তিনি পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন।
আরও পড়ুন রাজৌরিতে জঙ্গি – সেনা সংঘর্ষ, শহীদ দুই ক্যাপ্টেন ও দুই সেনা জওয়ান, ঘরের ছেলে হারাল আগ্রা
এর আগে গত ৩ অগস্ট সল্টলেকের আচার্য সদনের সামনে থালা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। প্রবেশ গেট খুলে আচার্য সদনের সামনে ঢোকারও চেষ্টা করেন। বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়ায় আচার্য সদনের সামনে । বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজনভ্যানে তোলে পুলিশ। ওই দিন হাজরাতেও বিক্ষোভ দেখিয়েছিল চাকরিপ্রার্থীরা। যতীন দাস মেট্রোয় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ‘ নায্য জন্য ১০ বছর ধরে দরজায় দরজায়, রাস্তায় রাস্তায় ঘুরছি অথচ সরকারের কোনও হেলদোল নেই।’ ওই ঘটনার পরই নিয়োগের দাবিতে ফের শহরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা