সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বরঃ শহরজুড়ে শীতের আগমনী সুর। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে যেন উত্তুরে হাওয়ার আমেজ। ভোর হতেই ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কনকনে ঠান্ডা পড়বে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে।
আরও পড়ুন Fifa U-17 World Cup: ‘নতুন মেসির’ দুরন্ত হ্যাটট্রিক, ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে আকাশ মেঘলা। মেঘের পরত কাটিয়ে বঙ্গে ঢুকছে শীত৷ নিম্নচাপের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চুটিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। শহরজুড়ে একধাক্কায় অনেকটাই পারদ পতন।কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৭৬ শতাংশ।
পূর্বাভাস বলছে,কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে তেলেঙ্গানায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?