সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর : শুক্রবার কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গনে শুরু হয়েছে ২৮ তম যাত্রা উৎসব, বাংলার জীবনযাত্রা। উদ্বোধনের সময় জানানো হয়েছিল, ৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪ টি পালা। রবীন্দ্রসদন ছাড়াও যাত্রাপালা অনুষ্ঠিত হবে বারাসাত কাছারি ময়দানে, একতারা মুক্তমঞ্চ এবং বাগবাজার ফনিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে। রবীন্দ্র সদনে যাত্রা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জোড়াদীঘির চৌধুরীবাড়ি পালা দিয়ে রবীন্দ্র সদনে শুরু হয় এবারের যাত্রা উৎসব। এবার শনিবার বারাসাতের কাছারি ময়দানে শুরু হয়ে গেল যাত্রা উৎসব।
বারাসাতেও একদিন পরে শুরু হয়ে গেল যাত্রা উৎসব, উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী থেকে বিধায়ক সাংসদ সভাপতি । শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় বারাসাত কাছারি মাঠে ২৮ বার ঘন্টা বাজিয়ে উৎসবের সূচনা ঘোষিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দুদিন ধরে বারাসাতে যাত্রাপালা দেখা যাবে। শনিবার প্রদর্শিত হয় ” জীবন এক জলসাঘর “।


More Stories
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
বাংলা নববর্ষের ইতিহাস