Home » বঙ্গ সংস্কৃতির অঙ্গ দাঁইহাটের রাস উৎসব

বঙ্গ সংস্কৃতির অঙ্গ দাঁইহাটের রাস উৎসব

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা ,২৭ নভেম্বর : শান্তিপুর নবদ্বীপ ছাড়াও বঙ্গে বহু জায়গার রাস উৎসব বিখ্যাত। গোপাষ্টমীর দিন থেকে মূলত রাস উৎসবের সূচনা হওয়া রাস উৎসবের অন্যতম পীঠস্থান কাটোয়ার দাঁইহাট। কয়েকশো বছরের ইতিহাস জড়িয়ে  দাঁইহাটের রাস উৎসবের সঙ্গে। সংশ্লিষ্ট উৎসবের  গবেষকরা বলে থাকেন যে বাংলার অন্যতম পুরানো শহর দাঁইহাটের রাস উৎসব ধুমধাম সহকারে অন্তত আড়াইশো বছর ধরে উদযাপিত হয়ে আসছে। বঙ্গের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দাঁইহাটের রাস উৎসব।

কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব রাস উৎসবে মাতোয়ারা এলাকা। ২৮ শে নভেম্বর শোভাযাত্রা সহকারে  শহর পরিক্রমা করবে । প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব হয়ে থাকে দাঁইহাট শহরে। এবছর লক্ষাদিক দর্শনার্থী দাঁইহাট শহরে আসবে, এমনটাই বললেন দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায়। তিনি বলেন আগত দর্শনার্থীদের যেন কোনওরকম অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে। কাটোয়া মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেল এবছর পূজোর সংখ্যা ৬৩ তার মধ্যে ৪৭ টি প্রতিমা শোভাযাত্রা সহকারে শহর পরিক্রমা করবে । বিশাল বাজেটের পুজো গুলির মধ্যে উল্লেখযোগ্য বৌদ্ধ সংঘের পাঁচ ভাই পুজোর উদ্বোধন করেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক। ভাই ভাই সংঘ , আপন জনের পুজো , টাইগার সংঘের পুজোর যথেষ্ট খ্যাতি রয়েছে । ১৬ টি থিম পুজোর মধ্যে উল্লেখযোগ্য বিবেকানন্দ ক্লাবের রাজস্থানের আদলে মন্ডপ শিশমহল তাদের এবারের বাজেট ১৬ লক্ষ টাকা জানালেন হিমাংশু দত্ত প্রতিমা মহাপ্রভু । নবজাগরণ ক্লাবের থিম তানট পাতার মণ্ডপ বাজেট ১৫ লক্ষ টাকা জানালেন মানস চক্রবর্তী । মনি সংঘের ক্লাবের পুজোও বিখ্যাত , নবারুণ সংঘের থিম কাঠের পুতুল ও কুলো দিয়ে বানানো। শতাব্দী প্রাচীন রাস উৎসবকে ঘিরে উৎসবে মেতে উঠেছে দাঁইহাট বাসী, জানালেন দাঁইহাট কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সভাপতি সন্দীপ কুমার দাস। তিনি বলেন নতুনত্ব আলোকসজ্জার পাশাপাশি দাঁইহাটের বিভিন্ন রাস্তায় আলপনা এঁকে সাজাচ্ছেন নারী পুরুষ । ২৮ নভেম্বর শোভাযাত্রার দিন উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার।  জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, আগত দর্শনার্থীদের কোন রকম অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব সকলের । সবমিলিয়ে উৎসব উদযাপনের দিকে নজর থাকছে সাধারণ মানুষ থেকে প্রশাসনের। নিষ্ঠার পাশাপাশি রীতি-ট্র্যাডিশন মেনেই চলছে দাঁইহাটের রাস উৎসব।।

About Post Author