Home » ত্বকের নমনীয়তা ধরে রাখতে মধু দিয়ে বানিয়ে ফেলুন এই ঘরোয়া ফেসপ্যাক

ত্বকের নমনীয়তা ধরে রাখতে মধু দিয়ে বানিয়ে ফেলুন এই ঘরোয়া ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা বর্তমানে সবারই দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে। তাই এই গরমে ত্বকের নমনীয়তা বজায় রাখতে বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন এই ঘরোয়া ফেসপ্যাক? কোন কোন ফল দিয়ে বানাবেন?

আরও পড়ুন   ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের, বুধবার ধর্মতলায় সভা অমিত শাহর

হলুদ,অ্যাভোকাডো এবং টকদই এর প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে।

হলুদ, মধু এবং দুধের প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০-১৫ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে।দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

হলুদ,লেবুর রস এবং মধুর প্যাক
লেবুর রস ত্বকের কালো দাগ,ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।এমনকি ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে।মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট।শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

About Post Author