সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অনেক গুণও। ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহারে আপনি পেতে পারেন সুন্দর চুল ও ত্বক। ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তবে শুধু সৌন্দর্য নয়, বলিরেখা থেকে স্ট্রেচ মার্কস কমাতেও এর জুড়ি মেলা ভার। এমনকী চোখের নিচের কালো দাগ দূর করতে ও এই ক্যাপসুল দারুণ কাজ করে। তাহলে জেনে নেওয়া যাক চোখের নিচের কালো দাগ দূর করা ছাড়াও ভিটামিন-ই ক্যাপসুলের কিছু ব্যবহার।
আরও পড়ুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বামেদের
চোখের নিচের কালো দাগ দূর করতে
অনেকেই চোখের নিচের কালো দাগ দূর করতে খাটি বাদাম তেল ব্যবহার করেন। তার সাথে যদি ভিটামিন-ই তেল মিশিয়ে নেন তবে খুবই কম সময়ে ভালো ফল পাবেন। এছাড়াও সাজগোজের আগে ভিটামিন-ই তেল দিয়ে অ্যান্টি ডার্ক সার্কেল সিরাম ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে
শীতকালে চুলের যত্নে অনেকেই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করেন। মাথার ত্বকে সংক্রমণ কমাতে, খুশকির সমস্যা দূর করতে, নতুন চুল গজাতেও ভিটামিন ই ক্যাপসুল দারুণ উপকারী।

ফাটা ঠোঁটের সমস্যায়
শীতকালে ফাটা ঠোঁটের সমস্যায় কষ্ট পান?এই সমস্যা থেকে মুক্তি পেতে আজই ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপ্সুল। প্রতিদিনের লিপবামের বদলে ব্যবহার করুন ভিটামিন ই তেল। ঠোঁটের রং কালো হয়ে গেলেও ভিটামিন ই তেল লাগালে ভালো ফল পাওয়া যাবে।
বলিরেখা দূর করতে
বলিরেখা দূর করতে ভিটামিন ই ক্যাপসুল অত্যন্ত কার্যকরী।ভিটামিন ই ক্যাপসুলের নিয়মিত ব্যবহার ত্বকের বয়স বাড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে ত্বক কোমল, সুন্দর করে তোলে ভিটামিন ই ক্যাপসুল।
মুখে দাগছোপ কমায়
ত্বকের দাগছোপ কমাতে ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী। ত্বকের কোনও অংশে মেলানিন বেশি জমে গেলে সেই অংশের রং অন্যান্য অংশের চেয়ে কালো দেখায়। ত্বকের কালো অংশে ভিটামিন ই লাগালে তা ধীরে ধীরে হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং স্বাভাবিক করে তোলে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে