Home » এভারটনের বিরুদ্ধে তিন গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড

এভারটনের বিরুদ্ধে তিন গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড

সময় কলকাতা ডেস্ক,২৭ নভেম্বর :ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার এরিক টেন হ্যাগ হয়তো এক ম্যাচের নিষেধাজ্ঞার পরে এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ চলাকালীন  ডাগআউটে ছিলেন না, কিন্তু এতে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ জিততে অসুবিধে হয় নি। ম্যান ইউ ম্যাচটি ৩-০ ব্যবধানে  জিতেছে। আর এই ম্যাচে সবচেয়ে সেরা মুহুর্ত ছিল আলেজান্দ্রো গার্নাচো-র ওভারহেড কিকে গোল যা ফ্রেমে বাঁধিয়ে রাখার মত।

এই জয়ের ফলে ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে  টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। উল্লেখ্য তাদের শেষ ছয়টি প্রিমিয়ার লিগের পাঁচটি ম্যাচ জিতেছে।আলেজান্দ্রো গার্নাচো, মার্কাস ৱ্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্শাল রেড ডেভিলসের হয়ে এদিন গোল করেন। মার্কাস র‍্যাশফোর্ড পেনাল্টি স্পট থেকে ব্যবধান দ্বিগুণ করার আগে আলেজান্দ্রো গার্নাচো একটি অসাধারণ ওভারহেড কিকে ইউনাইটেডের হয়ে গোলের খাতা খোলেন এবং অ্যান্থনি মার্শাল এটিকে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধে  ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে এগিয়েছিল।

লিগে টানা দুই জয় পাওয়া ইউনাইটেড ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অবশ্য শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখনও ৬ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে এভারটনের অবস্থা যথেষ্ট শোচনীয়। আর্থিক নিয়মাবলী ভাঙ্গায় ১৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৯ তম স্থানে।

এভারটনের বিরুদ্ধে জয়ের পরে ইউনাইটেড এখন ইউরোপীয় ফুটবলে তাদের মনোযোগ দেবে, বুধবার অনুষ্ঠিত হওয়ার কারণে গ্যালাতাসারের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ জিততে হবে।।।

আরও পড়ুন পৃথিবীর মাত্র ৩ শতাংশ মানুষ পারবে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি কি পড়েন তাদের মধ্যে?

About Post Author