সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বরঃ আজ ২ ডিসেম্বর। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী আজ মিথুন রাশির জাতকদের প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। মকর রাশির জাতক/জাতিকাদের কর্মক্ষেত্রে বিবাদ দেখা দেবে। দৈনিক রাশিফল অনুযায়ী দেখে নিন কেমন কাটবে আজকের দিনটি।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কলকাতা সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চল
মেষ/ Aries রাশিফল (মার্চ ২১ – এপ্রিল 20)
কর্মক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ উন্নতি হবে। যা আপনার জন্য সফলতা ডেকে আনবে। আজ স্ত্রীর থেকে সাবধান। আজ বহু পুরানো ঋণ থেকে মুক্তি পাবেন।আজকের দিনটি আপনার জীবনের লক্ষ্য পরিবর্তন করার সঠিক সময়।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১- মে ২১ )
আজ কোনও শারীরিক যন্ত্রণায় ভোগার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোন শারীরিক বলপ্রয়োগ করা থেকে বিরত থাকুন। আপনার শরীরের উপর আরো চাপ দেবে। বাড়িতেই বিশ্রাম নিন। ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১)
আজ আপনার স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হবে। আপনার ফাঁকা সময় ঘর পরিষ্কার করতে হতে পারে। আজ আপনি আঘাত পেতে পারেন। ব্যাবসাতে লাভ হবে আজকে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কাছের কোন বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার কাছে উপদেশ চাইতে পারে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য সাহসী হোন। আজ অনেক নতুন শত্রু চিনবেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ –আগস্ট ২৩ )
ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক কাজগুলি থেকে দূরে থাকুন। প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে এমন কাজ করুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না।
কন্যা/virgo রাশিফল (আগস্ট ২৪ – সেপ্টেম্বর২৩)
কন্যা রাশির জাতক/জাতিকারা আজ অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজকের দিনটি দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩ )
আজকে আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের লোকজনের সঙ্গে রাতের দিকে তুমুল ঝামেলা হবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪ – নভেম্বর ২২ )
আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। যারা মানসিক ভরসা চাইছেন তারা বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আজ আপনি অর্থ সংক্রান্ত মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। বিদেশ ভ্রমণের বাধা রয়েছে। আজ আপনি খুব সুন্দর একটি সন্ধ্যা উপহার পেতে চলেছেন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২২ )
কর্মক্ষেত্রে বিবাদ দেখা দেবে। যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। জীবনকে আজকে আপনি অনেক কাছে থেকে বুঝতে পারবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল ( জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯ )
আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। আজকে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখা প্রয়োজন। প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
মীন রাশির জাতক/ জাতিকারা আজকের দিনে জটিল পরিস্থিতিতে ভয় পাবেন না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে। এই রাশির বয়স্ক জাতকেরা আজকে নিজের পুরোনো কিছু পাবেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি