Home » সাধারণ জ্ঞানের কুইজ (GK QUIZ I), বলুন তো কোন প্রাণীর জন্ম হয়, কিন্তু মৃত্যু হয় না?

সাধারণ জ্ঞানের কুইজ (GK QUIZ I), বলুন তো কোন প্রাণীর জন্ম হয়, কিন্তু মৃত্যু হয় না?

সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বর: আজকাল সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম। স্কুল সার্ভিস কমিশন, রেল, ব্যাঙ্কিং- সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা বড় অংশ জুড়ে থাকে সাধারণ জ্ঞানের প্রশ্ন। আপনি যদি আগামী দিন সরকারি চাকরির পরীক্ষায় বসতে চান। বা, নিজের সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে চান তাহলে নিচের প্রশ্ন গুলির উত্তর চেষ্টা করে দেখুন। আপনি যদি উত্তর গুলি জানেন তাহলে উত্তর দিন। উত্তর না জানলেও চিন্তার কোনও কারণ নেই। কারণ আমরা সব প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি। সেটা পড়ে অবশ্যই কোথাও লিখে রাখুন। আগামী দিনে এই প্রশ্নগুলি আপনার কাজে লাগতে পারে:

প্রশ্ন ১: মানুষের শরীরে আয়রনের পরিমাণ কত?

উত্তর: মনুষ্য শরীরের অন্যতম প্রধান খনিজ হল লোহা বা আয়রন। এর ঘাটতি হলে মানুষের শরীরে নানারকম রোগের সৃষ্টি হতে পারে। অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া তার মধ্যে অন্যতম। প্রতি পুরুষ দেহে আয়রনের পরিমাণ থাকে প্রায় ৪ গ্রাম। মহিলাদের দেহে যার পরিমাণ থাকে ৩.৫ গ্রাম।

প্রশ্ন ২: কোন ফলের খোসা ও বীজ কোনওটিই নেই?

উত্তর: প্রত্যেক ফলের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। যেরকম এমন একটি ফল রয়েছে যার খোসা ও বীজ কোনওটিই নেই। সেই ফলটির নাম হল তুঁত বা তুঁতে। ইংরেজিতে যার নাম Mulberry। বিজ্ঞানসম্মত নাম মোরাস আলবা বা Morus Alba

প্রশ্ন ৩: পৃথিবীর কোন দেশে নীল কলা পাওয়া যায়?

উত্তর: কলা তো আমরা সবাই খাই। তবে কোনও দিন নীল রঙের কলা খেয়েছেন? হ্যাঁ ঠিক শুনেছেন। না না কোনও কৃত্রিম কলার কথা বলা হচ্ছে না। মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় নীল রঙের কলা। যাকে অনেকে বলেন ‘ব্লু জাভা বানানা’। বিজ্ঞানসম্মত নাম Musa acuminata × balbisiana। স্বাদ বিশেষজ্ঞদের মতে এই ফলের স্বাদ অনেকটা ভ্যানিলা আইসক্রিমের মত।

আরও পড়ুন: OPTICALILLUSION: পৃথিবীর মাত্র ১ শতাংশ মানুষ পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

প্রশ্ন ৪: কাক কোন দেশের জাতীয় পাখি?

উত্তর: প্রত্যেক দেশের একটি করে জাতীয় পাখি রয়েছে। যেরকম ভারতের জাতীয় পাখি ময়ূর। সেরকম একটি দেশের জাতীয় পাখি কাক। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভারতে গুরুত্ব না পেলেও এদেশে জাতীয় পাখির তকমা পেয়েছে কাক। দেশটি ভারতের পড়শি দেশ। নাম ভুটান।

প্রশ্ন ৫: কোন প্রাণীর জন্ম আছে মৃত্যু নেই?

উত্তর: “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে।” কবির এই লাইনটি পৃথিবীর সব প্রাণীকূলের জন্য প্রযোজ্য হলেও একটি ছাড়া। বলতে পারবেন সেই প্রাণীর নাম কি? প্রাণীটির নাম ইম্মর্টাল জেলিফিশ। যার বিজ্ঞানসম্মত নাম, Turritopsis Dohrnii। পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনও মরে না। এই প্রাণীর বৈচিত্র্য হল পরিণত হওয়ার পর ফের প্রাথমিক অবস্থানে ফিরে যায়।

 

About Post Author