স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বর: গত মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছলেও শেষরক্ষা হয়নি। সেই হতাশা কাটিয়ে এই মরশুমে নতুনভাবে শুরু করেছে আর্সেনাল (Arsenal)। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে ৪-৩ গোলে লুটন টাউনকে হারিয়েছে আর্তেতার দল। সংযুক্তি সময়ে দলের হয়ে জয়সূচক গোল করেন ডেক্লান রাইস।

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচ জিততে হত আর্সেনালকে। খেলা শুরু হওয়ার ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্সেনাল। সাকার পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। যদিও গোলের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরায় লুটন। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন গ্যাব্রিয়েল ওশো। প্রথমার্ধ বিরতির বাঁশি বাজার আগে ফের এগিয়ে যায় আর্সেনাল। এবার বেন হোয়াইটের ক্রস থেকে হেড করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

আরও পড়ুন: Premier League 2023-24: প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লড়াইয়ে চেলসিকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ঘরের মাঠের দ্বিতীয়ার্ধে ফের চাপ বাড়ায় লুটন। তাদের গোল শোধের মরিয়া চেষ্টার কাছে হার মানতে হয় আর্সেনালকে। কর্ণার থেকে ভাসানো সেন্টার থেকে গোল করেন এলিজা আদেবায়ো। এটা নিয়ে দ্বিতীয়বার বিপক্ষের কর্ণার থেকে গোল হজম করতে হল আর্সেনালকে। খেলার ৫৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আর্সেনাল। টাউনসেন্ডের সাজানো বলে গোল করেন রস বার্কলে। চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়লে নাকি ভয়ঙ্কর হয়। পিছিয়ে পড়ে ফের চাপ তৈরি করে আর্সেনাল। ফলও মেলে। ৬০ মিনিটে সমতা ফেরায় গানাররা। স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন কাই হ্যাভার্টজ। একটা সময় মনে হচ্ছিল এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্সেনালকে। তবে সেই পরিস্থিতি থেকে দলকে বার করে আনেন ডেক্লান রাইস। খেলার ৯৭ মিনিটে মার্টিন ওডেগার্ডের ক্রস থেকে হেড করেন রাইস। বল জড়িয়ে যায় জালে।

আরও পড়ুন: ISL2023-24: হাড্ডাহাড্ডি ম্যাচে সাদিকুর জোড়া গোলে মান রক্ষা ‘মিনি হাসপাতাল’ মোহনবাগানের
এই জয়ের ফলে লিগ শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করল আর্সেনাল। ১৫ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ১১ টি জয় পেয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে ২ পয়েন্ট এগিয়ে রইল তারা। অপরদিকে, ১৫ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ১৭ স্থানে রয়েছে লুটন।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান