Home » মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?

মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?

সময় কলকাতা ডেস্ক,৮ ডিসেম্বর : মেডিক্যাল আপডেট #মদনমিত্র । শ্বাসকষ্ট ও জ্বর  নিয়ে সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়া মদন মিত্রের স্বাস্থ্যের অবনতি হয় বৃহস্পতিবার রাতে। তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে বৃহস্পতিবার রাতেই তাকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তরিত করা হয়। তার অবস্থার এতটাই অবনতি হয়  যে রাতেই তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়। বাইপ্যাপ সাপোর্ট দেওয়ার পরে মদন মিত্রর অবস্থা শুক্রবার সকালে কিছুটা হলেও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।

কেন তাঁকে দিতে হলো বাইপ্যাপ সাপোর্ট? মদন মূত্রের বুকে ঠান্ডা বসে গিয়ে নিউমোনিয়া হয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর। প্রবীণ এই রাজনীতিবিদ  সোমবার বিধানসভা গেলেও  তোমার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট প্রবল হয়ে ওঠায়  সব রকমভাবে তাঁকে সুস্থ করার চেষ্টা করা হলেও বৃহস্পতিবার রাতের দিকে নতুন করে শ্বাসকষ্ট তাঁর বেড়ে যায়। এর পরই তাঁকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পাশাপাশি  দিতে হয় বাইপ্যাপ সাপোর্ট।

বাইপ্যাপ সাপোর্ট দিলে প্রবল শ্বাসকষ্টের সমস্যা আপাতভাবে অনেকটাই নিরসন হয়। এক্ষেত্রে  যন্ত্রের মাধ্যমে সরাসরি বাতাস প্রবেশ করে ফুসফুসে। তবে এতকিছুর পরেও একথা বলার মত অবস্থা নেই যে, মদন মিত্র খুব ভালো আছেন। তিনি সম্পূর্ণ বিপদমুক্ত এখনও নন বলেই হাসপাতাল সূত্রের খবর। স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্য ঘিরে চিন্তিত তাঁর বিরাট সংখ্যক  অনুগামীরা।।

#বাইপ্যাপসাপোর্ট #মদন মিত্র

আরও পড়ুন OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারবেনা নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

 

About Post Author