Home » সংস্কৃতির মনোজ্ঞ সন্ধ্যায় মুগ্ধতার উদযাপন

সংস্কৃতির মনোজ্ঞ সন্ধ্যায় মুগ্ধতার উদযাপন

সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর : ৭ও ৮ ডিসেম্বর :  মুগ্ধতার দুটি দিন।  শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকৃত শিক্ষা আর এদিকে সবসময় নজর রাখেন মানুষ গড়ার কারিগররা। তাঁদের চোখ সদাসর্বদা প্রকৃত মানবিক বিকাশে যার অন্যতম প্রধান অঙ্গ কৃষ্টি ও মননশীলতার বিকাশ। আর তাই,নিজেদের ভাবনার রূপায়ণ ঘটিয়ে অরূপরতন খোঁজার জন্য সংস্কৃতির রুপ সাগরে ডুব দিয়েছে কলকাতার আর এন সিং হাই স্কুল। নিজেদের বিদ্যালয়ে যেমন করে সংস্কৃতিমনস্ক বিদ্যাপীঠটি প্রতিটি দিন উদযাপন করে ঠিক তেমনকরেই কলামন্দিরে তাদের সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের দুটি ছুঁয়ে গেল মন, দিয়ে গেল মুগ্ধতা ।

“অল ওয়ার্ক এন্ড নো প্লে  মেকস জ্যাক অ্যা ডাল বয় “- শুধু পড়াশোনার , প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার  ঘেরাটোপে যখন ছোট ছোট পড়ুয়ারা ক্লান্ত তখন একটি স্কুল ব্যতিক্রমী। শহর কলকাতার বুকে শ্রী রাম নারায়ণ সিং উচ্চ বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গান, নাচ, নাটকের মতো বিষয় গুলিকেও সমান গুরুত্ব দিয়ে শেখায়। আর তার প্রমান পাওয়া গেল তাদের ৬০ তম বার্ষিক অনুষ্ঠানে। অনুষ্ঠান নিয়ে তাদের চিন্তা ভাবনা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পয়গম দিলেন সহ অধ্যাপিকা পূজা মেহরা।

কলা মন্দিরে স্কুলের ঊর্ধতন শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারাই গান, নাচ, নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে তৈরি হওয়া ব্যান্ডের পরিবেশন। পড়ুয়াদের গান বাজনা নিয়ে স্কুলের অধ্যাপিকারা ছড়িয়ে দিলেন মুগ্ধতা।

মানুষ গড়ার কারিগররা ৫ জন ছাত্র ছাত্রী নিয়ে যে স্বপ্ন বোনার কাজ শুরু করেছিলেন  সেই সংখ্যা দু হাজারের ওপরে দাঁড়িয়েছে। এখানেই তাদের সাফল্য। আগামী দিনে এই ছোট ছেলে তরুসম পড়ুয়ারা মহীরুহ হয়ে স্কুলের নাম দেশে বিদেশে ছড়িয়ে দেবে এই কামনা ছুঁয়ে থাকল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত।।

আরও পড়ুন মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?

About Post Author