সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে লেমন পেপার চিকেন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন লেমন পেপার চিকেন। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে লেমন পেপার চিকেন। লেমন পেপার চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-
আরও পড়ুন LA LIGA: লা লিগায় ঘরের মাটিতে হার বার্সেলোনার, জিতে রিয়ালকে পিছনে ফেলে শীর্ষে জিরোনা

উপকরণ
মুরগির মাংস: ৪০০ গ্রাম
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো: ১ টেবিল চামচ
টক দই: ১ কাপ
মিক্সড হার্বস: ১ চা চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
পেপরিকা গুঁড়ো: ১ চা চামচ
মাখন: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমেই একটি বড় পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে দই, পেপরিকা গুঁড়ো,নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভাল করে মাখিয়ে ফ্রিজে রেখে দিন। এবার মুরগির মাংসের পাত্রটি আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে নিন। কড়াইয়ে মাখন গরম করে আদা-রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। ম্যারিনেট করা চিকেন দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার ঢাকা তুলে আবার কিছুটা গোলমরিচ, পেপরিকা আর মিক্সড হার্বস মিশিয়ে নিন। আবার ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। নান,রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন লেমন পেপার চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি