সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। বৃহস্পতিবার তাপমাত্রার আরও কমবে বলেই জানা গিয়েছে। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী চার-পাঁচ দিন ধরে দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন Andre Russel: রাসেল-মেনিয়ায় বিধ্বস্ত ইংল্যান্ড, গম্ভীর শাহরুখের জন্য স্বস্তির খবর
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার মূলত আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৮ থেকে ৮৮ শতাংশ।
পূর্বাভাস বলছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল