Home » চলন্ত লোকাল ট্রেনে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

চলন্ত লোকাল ট্রেনে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: চলন্ত লোকাল ট্রেনের মধ্যে চলল গুলি। গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনের ঘটনা। ভিড়ের মধ্যে লোকাল ট্রেনে হঠাৎ গুলির আওয়াজে শোরগোল পড়ে যায়। যাত্রীরা হতচকিত হয়ে যান। কেউই বুঝে উঠতে পারছিলেন না চলন্ত ট্রেনে কে গুলি চালাল।

আরও পড়ুন    সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গ্রেফতার মূলচক্রী ললিত ঝা

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্য রাতে হাওড়া- বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন একজন পুলিশ কনস্টেবল। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ। তাঁর বাড়ি বর্ধমানের বড়নীলপুরে। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, এদিন ট্রেনটি পালসিট স্টেশনের কাছে আসতেই তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি নিজের সার্ভিস রিভলবার বের করে গুলি চালিয়ে দেন নিজের কপালে।

আরও পড়ুন  UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনা, পিএসজি

প্রাথমিক তদন্তের ভিত্তিতে রেলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই হয়ত মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। তবে, এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই পুলিশ কনস্টেবলের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন   OPTICALILLUSION: জিনিয়াসরা শুধু পারবেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author