Home » কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহ প্রয়াত

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহ প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহ প্রয়াত। শনিবার রাজ্যের আমিরি দেওয়ান আমির শেখের মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন। মৃত্যু কালে আমিরের  বয়স হয়েছিল ৮৬।

“খুব দুঃখ ও দুঃখের সাথে, আমরা – কুয়েতের জনগণ, আরব এবং ইসলামিক দেশগুলি এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণ – প্রয়াত মহামান্য আমির, শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর জন্য শোক জানাচ্ছি, যিনিআজ তাঁর প্রভুর কাছে চলে গেছেন।,” শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ, তার আমিরি আদালতের মন্ত্রী, সংক্ষিপ্ত বিবৃতিটি পড়ে তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেন। ২০২০ সালে আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে প্রয়াত হওয়ার পর সিংহাসনে বসেছিলেন তাঁর সৎভাই শেখ নওয়াফ আল আহমেদ। তবে বলা হয় পূর্বসূরীর শূন্যতা তিনি পূরণ করতে পারেন নি।।

আরও পড়ুন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের নজরদারিতে এবার সিআরপিএফ

About Post Author