Home » শহরজুড়ে উত্তুরে হাওয়ার দাপট, ২০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা

শহরজুড়ে উত্তুরে হাওয়ার দাপট, ২০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর: উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। চলতি মাসেই আরও ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা করো নামবে। ইতিমধ্যেই রাজ্যে শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন   দুরন্ত হিজাজি মাহের , মুম্বই সিটি এফসিকে আটকে সাতে উঠে এল ইস্টবেঙ্গল

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। রবিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।

About Post Author